স্বদেশ মেইল
বিজ্ঞাপন

যুক্তরাজ্য সফরে গেলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 16, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৩ বার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান ১ মাসের সফরে স্বস্ত্রীক যুক্তরাজ্য গমন করেছেন। ১৫ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরব-আমিরাত বিমানযোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। জানা যায়, সফি আহমদ সলমান মাসব্যাপী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সফরকালে তিনি যুক্তরাজ্যে বসবাসরত তিন ছেলে, বড় ভাই ভাতিজাসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। তিনি তার সংক্ষিপ্ত সফরের জন্য দেশ ও প্রবাসের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেছেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *