স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 17, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৪ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নে বজ্রপাতে মতি কানু (৪২) নামক এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মতি কানু টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর পুত্র। জানা যায় ১৭ মে বুধবার সকাল আনুমানিক ১০টায় চা শ্রমিক মতি কানু লংলা চা বাগানের লেইক (পানিকুচি) এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতে মতি কানু ঘটনাস্থলেই মারা যান। বাগানের স্থানীয় লোকজন মতি কানুর লাশ তার বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন মিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *