স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় দু:স্থদের মাঝে জাকাত তহবিলের নগদ অর্থ বিতরণ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 6, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৩ বার

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় সরকারি জাকাত তহবিল থেকে দু:স্থদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৬ জুন মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০ জন সুবিধাভোগীর মাঝে ৭৭ হাজার ৫শ’ টাকা ও ৩ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার এস এম শিহাব উদ্দিনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী প্রমুখ।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *