এম এম শাহীনের সমর্থনে জয়চন্ডীর বিজয়া বাজারে পথসভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে বিজয়া বাজার এলাকাবাসীর আয়োজনে সাবেক এমপি এম এম শাহীন’র সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার পর বিজয়া বাজার চৌমুহনী চত্ত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক আব্দুল গণির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন।
পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ তফজ্জুল হোসেন তফই, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান টুটু, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাংবাদিক জসীম চৌধুরী, সদস্য আব্দুল আহাদ, যুবনেতা মেহেদী হাছান খালিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, বিশিষ্ট মুরব্বি কলা মিয়া, আখল মিয়া, চান্দু মিয়া, জাবেদ আলী, নূর আলী, বাবুল মিয়া, আতাই মিয়া, উসমান মিয়া, আব্দুল মনাফ প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র নেতা হাফিজ মুজাহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র নেতা হুমায়ুন রশীদ রাজন, শামীম আহমদ, আশিকুর রহমান আশিক, ফয়েজ আহমদ, মফিজুর রহমান প্রমূখ।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026