কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় মানসিক ভারসাম্যহীন দেলোয়ারকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026