কুলাউড়ায় বিল ও জলাশয়ে সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত

কুলাউড়া প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি রাজস্ব তহবিলের আওতায় কুলাউড়া কার্যালয়ের উদ্যোগে হাওরের বিল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৭ আগস্ট দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. শাহ নেওয়াজ সিরাজী, কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, সাংবাদিক মিন্টু দেশোয়ারা, সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।
কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ জানান, সরকারি রাজস্ব তহবিলের আওতায় উপজেলার হাকালুকি হাওরের চকিয়া বিলসহ বিভিন্ন দিঘী, পুকুর ও জলাশয়ে ৫০০ কেজি রুই, কাতলা, মৃগেল ও পুঁটি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে কুলাউড়া মৎস্য অফিসের উদ্যোগে। মাছের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এ কর্মসূচী পালন করা হয়েছে।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026