কুলাউড়ায় দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন পুওর ফাউন্ডেশন রবিরবাজার। ২৩ আগস্ট সকাল ১১টায় প্রথমে লংলা আধুনিক ডিগ্রী কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, সহকারী অধ্যাপক নজমুল হোসেন, শাহানাজ বাহার, মাজহারুল ইসলাম প্রমুখ। পরে বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর। আয়োজক সংগঠক পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা আব্বাছ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহীন, কাজী মাওলানা রফিকুল ইসলাম, সমাজ সেবক আখলাছ আহমদ, প্রবাসী আলী আশরাফ তারা, ছাত্রলীগ নেতা এম এ কাইয়ুম প্রমুখ। উক্ত অনুষ্ঠানদ্বয়ের বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখছে। ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে আরো বেশি বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান বক্তারা।
পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজু বলেন, প্রতি বছরের ন্যায় বৃক্ষরোপণ কর্মসূচী ছাড়া অন্যান্য শিক্ষামূলক ও সামাজিক উন্নয়নে কাজ করছে সংস্থাটি। আমাদেরকে এসব আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। #
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026