শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সোমবার শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে বাংলা প্রভাষক আব্দুর নূর এর পরিচালনায় ও অধ্যক্ষ মোহাম্মদ তাজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক আল আমিন আহমদ, সিনিয়র শিক্ষক হেমন্ত কুমার বারই, প্রভাষক মো: কামরুল ইসলাম, মনোয়ার হোসেন, সাহিদা ইসলাম, মো: সিদ্দিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, শিলুয়া উচ্চ বিদ্যালয় ১৯৩৮ থেকে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম সুনামের সাথে করে আসছে এবং ২০১৮ সাল থেকে শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধমিকের পথ চলা, কলেজের সাফল্য জুড়ী উপজেলায় মধ্যে শত ভাগ ফলাফল অর্জন। এরই ধারাবাহিতা বজায় রাখতে আজ ৬ষ্ঠ ব্যাজে একাদশ শ্রেনীর ১শত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা
November 25, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026
জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
November 13, 2026