স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

জুড়ীতে পলিতে ভরাট হওয়া নদীর ভুমি দখলের চেষ্টা ঠেকালো এলাকাবাসী

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 22, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৪ বার
আব্দুর রব : নদীর পাড়ঘেঁষে থাকা বেশ কিছু জমিতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেন আশপাশের লোকজন। স্থানীয় একদল লোক ওই জমি দখলের চেষ্টা চালান। এ সময় আশপাশের কয়েক জন নারী ছুটে গিয়ে তাদের বাধা দেন। ঘটনাটি বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউপির উত্তর ভবানীপুর এলাকায় ঘটেছে।

উপজেলা ভূমি অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তর ভবানীপুর গ্রামের পাশ দিয়ে জুড়ী নদী প্রবাহিত। সেখানে ধামাই টি এস্টেট গার্ডেন শীলঘাট মৌজায় ৫৪১ নম্বর দাগে ৭ একর ৫০ শতক জমি নদী শ্রেণির রয়েছে। এর মধ্যে প্রায় ২ একর পলিতে ভরাট হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে আশপাশের হতদরিদ্র লোকজন সেখানে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করে থাকেন। কয়েক দিন ধরে স্থানীয় একটি পক্ষ ওই জমি দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছিল। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ওই পক্ষের কিছু লোক জমিটি দখলের উদ্দেশে অস্থায়ীভাবে ঘর নির্মাণের জন্য টিন ও বাঁশ নিয়ে সেখানে যাচ্ছিলেন। টের পেয়ে জমির আশপাশের বাড়িঘরের ১৫-২০ জন নারী পথরোধ করে তাদের আটকান। খবর পেয়ে এর কিছু সময় পর জুড়ী থানার পুলিশের একটি দলও সেখানে পৌঁছে যায়। এর আগেই দখলের চেষ্টায় জড়িত লোকজন পালিয়ে যায়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *