স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বড়লেখায় নিসচা’র উপদেষ্ঠা ও দায়িত্বশীলদের সংবর্ধনা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 22, 2024 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৪ বার
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবি সংগঠনের ৩ জন উপদেষ্ঠা ও ৪ জন দায়িত্বশীল প্রেসক্লাবে অর্ন্তভুক্ত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন। প্রধান আলোচক ছিলেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি লিডার, সাবেক ছাত্রনেতা, লেখক ও সংগঠক মাওলানা সুহাইল আহমদ সুহেল।

নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সহসভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ দত্ত, নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রব, নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, নিসচা পৃষ্টপোষক ও প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ হানিফ পারভেজ, নিসচা উপজেলা সভাপকি ও প্রেসক্লাব সদস্য তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন এশিয়ান টিভির নবনিযুক্ত উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন রুমেল, নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী সদস্য শাহরিয়া শাকিল, অজিত রবি দাস, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, মজনুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ প্রমুখ।

পরে অতিথিবৃন্দ ও নিসচা বড়লেখা উপজেলা শাখার ৩ উপদেষ্টা এবং ৪ জন দায়িত্বশীলকে নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *