স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বড়লেখায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা শরীফুল হক সাজুর মতবিনিময়

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 28, 2024 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১১ বার

মৌলভীবাজার প্রতিনিধি: বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। শুক্রবার রাতে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় বিএনপি নেতা শরীফুল হক সাজু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করিনি। এলাকার উন্নয়নের জন্য, মানুষের পাশে থাকার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য রাজনীতি করি। আমরা উপজেলা বিএনপির নেতৃবন্দকে নিয়ে দলকে আরও সুসংগঠিত চাই। আগামী দিনে বড়লেখাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।  তিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দেশনায়ক তারেক রহমানের বার্তা সবার কাছে পৌঁছে দিতে এসেছেন উল্লেখ করে বলেন, আমার নেতা তারেক রহমান বলেছেন, আমাদের প্রথম ধাপ যুদ্ধে দলের যেসকল নেতাকর্মী জেল খেটেছেন, হতাহত হয়েছেন, তাদের খোঁজখবর নিতে। আমি দেশে এসেই যারা মারা গেছেন, তাদের কবর জিয়ারত করেছি। যারা অসুস্থ, তাদের বাড়িতে গিয়েছি। তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছি।  এসময় সাংবাদিকরা শরীফুল হক সাজুর বিভিন্ন মানবিক কাজের প্রশংসা করে তা অব্যাহত রাখার পরামর্শ দেন। পাশাপাশি তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং সাজু সেসব প্রশ্নের উত্তরও দেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হলে তাকে সহযোগিতা করবেন বলেও তারা আশ্বাস প্রদান করেন।  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়কও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *