স্বদেশ মেইল
বিজ্ঞাপন

ইশতিয়াক আহমদ বোরহানের দাফন সম্পন্ন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 23, 2024 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৮ বার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কেএম সফি আহমদ সলমান এর ছোট ভাই ও কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ গিলমান এর বড় ভাই ইশতিয়াক আহমদ বোরহান (৫৮) ঢাকার এ এম জেড হাসপাতালে ২২ ডিসেম্বর রোববার রাত ৮টা ৪০ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‍মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটের সময় কাদিপুর ইউনিয়নের কৌলারশী (মিয়ার মহল) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে মিনারমহল কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে লন্ডন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কেএম সফি আহমদ সলমান।

নিহতের পরিবারের লোকজন জানান, গত ২১ আগস্ট স্থানীয় সন্ত্রাসীরা পেকুর বাজারস্থ ইশতিয়াক আহমদ বোরহান এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে। এর পর থেকে তিনি কিডনি, লিভার এবং ফুসফুসে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে প্রথমে কুলাউড়া সদর হাসপাতাল, সিলেট ওসমানী হাসপাতাল, সিলেট মাউন্ট এডোরা হাসপাতাল, ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেয়ার পর তাঁর অবস্থার অবনতি ঘটলে ঢাকা ফরাবি স্পেশালাইজড হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে এ এম জেড হাসপাতালে নেয়া হলে রোববার রাত ৮টা ৪০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন।

স্থানীয় পেকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় মসজিদের সভাপতি ইশতিয়াক আহমদ বোরহান ব্যক্তিগত জীবনে  অত্যন্ত সদালাপী ও সৎ জীবন যাপন করতেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *