স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল, সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক আব্দুল হাফিজ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: August 24, 2025 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৩ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বড়লেখা পৌরসভা জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাউন্সিলরদের ভোটগ্রহণ শনিবার নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সম্পন্ন হয়েছে। রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, পৌর বিএনপির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মীর মখলিছুর রহমান, সদস্য সচিব মোহাচ্ছান বাদলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল অনুযায়ি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম খোকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন। এছাড়াও সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মালিক সিনিয়র সহসভাপতি, সামছুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক ও শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বড়লেখা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির এই পাঁচ পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সর্বমোট ৬৩৯ জন কাউন্সিলরের মধ্যে ৫৯৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *