স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বড়লেখায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 2, 2025 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৪ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বড়লেখায় প্রেমের সম্পর্ক গড়ে জোরপূর্বক ও বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে (২৬) ধর্ষণ করেছে আমির হোসেন (৩৫) নামে এক যুবক। সে পৌরশহরের গাজিটেকা আইলাপুর এলাকার মৃত নজির আলীর ছেলে। ধর্ষিতা কলেজছাত্রীর মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলায় উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের ধর্ষিতা কলেজছাত্রী অভিযোগ করেন, তিনি বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। আত্মীয়তার সুবাদে বিবাদী আমির হোসেন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। অবাধ যাতায়াতের কারণে তার ওপর বিবাদীর কু-দৃষ্টি পড়ে। একপর্যায়ে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২৮ জুলাই সন্ধ্যার দিকে বিবাদী কলেজছাত্রীর বাড়িতে বেড়াতে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে থাকার সুযোগে আমির হোসেন পেছন থেকে ঝাপটে ধরে বসতঘরের পূর্ব পার্শ্বের কাঁঠালগাছের নিচে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কান্নাকাটি ও বাবা-মাকে বিষয়টি জানিয়ে দিবে বলায় সে তাকে বিবাহের আশ্বাস দেওয়ায় কলেজছাত্রী ঘটনাটি কাউকে জানায়নি। ১০ আগষ্ট কলেজে গেলে বিবাদী তাকে বিবাহ করবে বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে কোর্ট ম্যারেজ করবে বলে জোরপূর্বক ধর্ষণ করে।

থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, কলেজছাত্রীর ধর্ষণ মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসামি আমির হোসেনকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *