স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 11, 2025 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১২ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

জুড়ীতে সড়কের পাশ থেকে জমির মিয়া অরফে মস্তান নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহমানের প্রথম পুত্র। বুধবার সকালে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা বাগান হযরত জীবনজ্যোতি (রঃ) মাজার এলাকায় সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে পথচারীরা ফেসবুকে প্রচার করলে স্বজনরা জমিরের লাশ সনাক্ত করেন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির এক সময় ভালো ক্রিকেটার ছিল। সে টাইলস মিস্ত্রীর কাজ করত। কয়েক বছর থেকে অজ্ঞাত কারনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং দিন রাত রাস্তায় রাস্তায় ভবঘুরের মত ঘুরতে থাকে। জমিরের মা ও ভাই আব্দুল মজিদ জানান, রাতে জমির বাড়িতে ছিল। কয়েকবার বলেছে জীবনজ্যোতি মাজারে যাবে। ফজরের পর সে বাড়ি থেকে বের হয়। সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা গিয়ে সনাক্ত করি। তবে মৃত্যুটি স্বাভাবিক না দুর্ঘটনাজনিত না হত্যা তা বলতে পারব না। এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *