স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

জুড়ীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 18, 2025 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৩ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার জুড়ীতে আরিফা আক্তার (১৬) নামে নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি বুধবার  বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনিঘাট এলাকায় ঘটেছে। নিহত ওই শিক্ষার্থী পাতিসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নিহত আরিফা আক্তার বটনিঘাট গ্রামের মৃত আব্দুর নুর চৌধুরীর মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরিফা আক্তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর‌ ছাত্রী ছিলেন। ১৭ সেপ্টেম্বর বুধবার আরিফা বিদ্যালয়ে যান এবং ক্লাস শেষে বিকেলে বাড়ী ফেরেন। খাওয়া দাওয়া শেষে নিজ কক্ষে বিশ্রামে যান। কিছু সময় পর দরজা বন্ধ ঘরে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হোন। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আত্নহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *