স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

ভোটারদের নিরাপত্তা দিবে বিএনপি-নাসের রহমান

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 28, 2025 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৫ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, দেশে ক্ষমতার পরিবর্তন হলেও দেশের নাগরিকদের একটি বড় অংশ বা সমর্থক ভোটারদের সুরক্ষার দায়িত্ব বিএনপি নেবে। তিনি বলেন এই বড় অংশের ভোটারদের নিরাপত্তা দিতে হলে বিএনপিই দেবে। বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সমর্থীত ভোটারদের বুঝতে হবে জামায়াতের ক্ষমতায় যাওয়ার আকাঙ্কা ভিত্তিহীন। আপনারা এক সেকেন্ডও ভাববেন না যে জামায়াতে ইসলামি ক্ষমতায় আসবে। তিনি বলেন জামায়াতের শীর্ষ নেতাদের ‘গোপন উদ্দেশ্য’ তিন দিন আগে তাদের চট্টগ্রামের এক নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রকাশ পেয়েছে। তার মুখ ফসকে বের হয়ে আসলো তাদের দলের মনের বাসনাটা। এই বক্তব্যে জামায়াত নেতাদের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে। তিন দিন পর তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ভুল করলে পরদিন নোটিশ হওয়ার কথা। এটা শুধু লোক দেখানো। অথচ তিনি তাদের সিনিয়র নেতা ও এমপি প্রার্থী।

নাসের রহমান বলেন গত সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো নেতাও এমন দায়িত্বহীন মন্তব্য করেননি। তিনি বলেন ক্ষমতা ছাড়ার আগে ওবায়দুল কাদের বলেছেন পাঁচ লাখ আওয়ামী লীগ কর্মী মারা যাবে। বাস্তবে কী হয়েছে? একজন নেতাও মারা যায়নি। গ্রামে-গঞ্জে কেউ পালায়ওনি। নাসের রহমান বলেন,বিএনপি কখনো হিন্দুদের শত্রু নয়। তিনি বলেন হিন্দু ভাই বোনেরাও আমাদের ভোট দেন। আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমি প্রতি বছরই দুর্গাপূজাঁয় বড় বড় মন্ডপে যাই। কখনো জামায়াতকে মন্ডপে দেখিনি। এবার তারা গেছে হিন্দু সম্প্রদায় তাদের ভোট দেবে বলে। নতুন করে তারাও হিন্দু শাখা খুলেছে।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ। উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসমাবেশ রুপ নেয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *