স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

 কাতারের উপ-প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে রচিত বই উপহার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 17, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৩ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

কাতারের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও কাতার ন্যাশনাল লাইব্রেরির প্রেসিডেন্ট, সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং জাতিসংঘ, ইউনেস্কো, যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থায় কাতারের সাবেক রাষ্ট্রদূত ড. হামাদ বিন আব্দুল আজিজ আল-কাওয়ারির হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা দুটি বই উপহার দিয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা বড়লেখার কৃতীসন্তান শরিফুল হক সাজু।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের সাংস্কৃতিক নগরী কাতারায় আয়োজিত ড. হামাদ আল-কাওয়ারি রচিত ইৎরফমবং ঘড়ঃ ডধষষং বইয়ের বাংলা অনুবাদ ‘বৈরিতা নয় বন্ধুত্ব’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান, কাতারার মহা-পরিচালক ড. খালেদ বিন ইবরাহিম আল-সুলাইতি এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মূল বক্তৃতায় বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন ড. হামাদ আল-কাওয়ারি। তিনি বলেন, ‘ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচনকালে আমার সফর করা ৮০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে।’

অনুষ্ঠানে কাতারের উপ-প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশি কমিউনিটি নেতা এবং এএমপি গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন পাটোয়ারী। এ সময় বন্ধুসভা কাতারের পক্ষ থেকে মাননীয় উপ-প্রধানমন্ত্রীকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, গবেষক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *