এস আর অনি চৌধুরী ডিবিসি টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

দেশের শীর্ষ ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস আর অনি চৌধুরী। ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় প্রতিষ্ঠানটির ডিরেক্টর অপারেশন মো. রুশায়েদ আহসান স্বাক্ষরিত নিয়োগপত্রটি আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম।

অনি চৌধুরী কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র। তিনি এর আগে একাত্তর টেলিভিশনের কুলাউড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের পাশাপাশি জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় তিনি মহান আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *