স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

শ্রীমঙ্গলে দুই চা বাগানের পুকুর থেকে দুই মরদেহ উদ্ধার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 10, 2026 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৩ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে একদিনে পৃথক দুটি চা বাগান এলাকার পুকুর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও শ্রীমঙ্গল থানা পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে শহরে রিক্সা চালাতে দেখেছে। এদিকে একই দিন বিকেলে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের ৪ নম্বর এলাকা সংলগ্ন একটি পুকুর থেকে আবিদ আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবিদ আলীর বাড়ি ওই এলাকার ঘাটি বটেরতল এলাকায় বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানান, আবিদ আলী গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার ভাড়াউড়া চা বাগানের শংকর টিলা এলাকার একটি লেক থেকে এক অজ্ঞাত টমটম চালকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। টানা দুই দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *