কুলাউড়ায় নতুন ইউএনও সানজিদা আক্তারের যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মিজ্ সানজিদা আক্তার। ১২মে মঙ্গলবার তিনি বিদায়ী ইউএনও মো: মহিউদ্দিন এর কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন। ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে এসিল্যান্ড হিসেবে মৌলভীবাজার সদর, রাজনগর ও জুড়ী উপজেলায় চাকুরী করেন। ইউএনও হিসেবে তিনি এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কিংজাল্লা গ্রামের অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা মো: শাহাদত হোসেন এর ২য় সন্তান সানজিদা আক্তার বিবাহিত জীবনে এক পুত্র সন্তানের জননী।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও মো: মহিউদ্দিনকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে। তিনি ২০২৪ সালে ৩০ এপ্রিল কুলাউড়ায় যোগদান করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *