স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 25, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১২ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

শ্রীমঙ্গলে একটি লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক যুবককে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার কমলগঞ্জ সড়কের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ সংলগ্ন এলাকায় আতিকুর রহমান ওরফে জরিপ মিয়ার মালিকানাধীন লেবু বাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনিল সাঁওতাল উপজেলার রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সুনিল সাঁওতাল বাগানে ঘাস কাটতে যান। এ সময় বাগানের চারপাশে থাকা কাঁটাতারের বেড়ায় বিদ্যুতের সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ধারণা করা হচ্ছে, বন্য শুকর তাড়ানোর উদ্দেশ্যে ওই কাঁটাতারের বেড়ায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বাগানের মালিক উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) আতিকুর রহমান জরিপ মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। আতিকুর রহমান জরিপ মিয়া শ্রীমঙ্গল উপজেলার সাবেক বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র শিল্পপতি মহসিন মিয়া মধু’র আপন ছোট ভাই। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডুলুবাড়ী এলাকার আলী আর্জুন নামের এক ব্যক্তির কাছে বাগানটি ভাড়া দেয়া হয়েছিল। তাকেও ফোনে পাওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, জরিপ মিয়ার লেবু বাগানে কাঁটাতারের বেড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *