স্বদেশ মেইল
বিজ্ঞাপন স্পনসর

আল আমিন আহমদ ওয়ার্ডপ্রেস সার্ভিস • ০১৮১৯৫৪৬৭৭২

দেখুন
ব্রেকিং
♦ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোডিং ও গবেষণাবৃত্তি বৃদ্ধি: তরুণদের জন্য নতুন ক্যারিয়ার সুযোগ ♦ শীতের শুরুতে সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুমের গুরুত্ব ♦ নগর পরিকল্পনায় সবুজায়ন ও নাগরিক দায়বদ্ধতা: টেকসই ভবিষ্যতের পথরেখা ♦ দেশে তৈরি প্রথম ইলেকট্রিক গাড়ির বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে আগামী ডিসেম্বরে ♦ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমার সেরা পরিচালকের পুরস্কার জয় ♦ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে বাংলাদেশের তরুণ পেস বোলার ♦ চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে ২৩ শতাংশ: বৈশ্বিক ব্র্যান্ডগুলোর নতুন ক্রয়াদেশ ♦ পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস সূচকের উত্থান: লেনদেন ছাড়াল দেড় হাজার কোটি টাকা

কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 10, 2026 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১ বার

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ার নিউইয়র্ক প্রবাসী যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে । এই কমিটিতে সাইদকে সহ-সভাপতি করা হয়েছে । আবু সাইদ আহমদ ২০০৬ থেকে ২০২৩ইং পর্যন্ত একটানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৩ সালে গঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। দেশে থাকাকালীন তিনি ঢাকা কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেন । নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে নব্বইয়ের গণআন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। আবু সাইদ আহমদ স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন। উল্লেখ্য, যুবদলের এই নতুন কমিটিতে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলারই দুইজন সহ-সভাপতি মনোনীত হয়েছেন। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন ও কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *