স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় র‌্যাবের হাতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 9, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৮ বার

কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে র‌্যাবের অভিযানে লক্ষাধিক জাল টাকাসহ সাদেক আলী (২৯) নামের ১ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দিবাগত রাতে হাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকা থেকে জাল টাকাসহ সাদেককে প্রেপ্তার করা হয়। আটক সাদেক আলী স্থানীয় বিলের পাড়ের তজুম্মুল আলীর ছেলে।
র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) সূত্রে জানা যায়, কোম্পানী কমান্ডার বসু দত্ত চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দিবাগত মধ্যরাতে পীরেরবাজার এলাকায় এক অভিযান পরিচালনা করে ‘মা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানের সম্মুখস্থ পাকা রাস্তার নিকট থেকে সাদেক আলীকে ১ লাখ ৬০ হাজার ৯ শত জাল টাকাসহ গ্রেপ্তার করে।
পরে র‌্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মামলা দায়ের করে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উদ্ধারকৃত আলামতসহ সাদেককে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *