স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ার প্রতাবীতে প্যাক পয়েন্ট ও এবি ব্যাংক একাউন্ট ওপেনিং বুথের উদ্বোধন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 9, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৬ বার

মিফতা আহমদ : কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবীতে আমার কুলাউড়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যাক পয়েন্ট ও এবি ব্যাংক একাউন্ট ওপেনিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় স্থানীয় প্রতাবী বাজারে আজাদ সুপার মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আজাদ মিয়ার সভাপতিত্বে ও আমার কুলাউড়া গ্রুপের চেয়ারম্যান মোঃ জীবন রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ ফজলু মিয়া, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সমাজসেবক হাজী নজিব আলী, হাজী সফিক মিয়া, শিক্ষক জয়রাজ উল্লাহ সেলু, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম জুনাব আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সালাউদ্দিন আল সালোক, মাহফুজ আদনান, হিমেল রহমান প্রমুখ। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *