কুলাউড়ায় কমিউনিস্ট পার্টির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি শনিবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান। উদ্বোধন শেষে গণসংগীত পরিবেশন করে উদীচী কুলাউড়া উপজেলা শাখা। উদ্বোধনী অধিবেশনে সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রতাপ সিংহের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ মোশাররফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমরেড খন্দকার লুৎফুর রহমান, জেলা কমিটির সাধারন সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলু, জেলা কমিটির সহসাধারন সম্পাদক এড. মাসুক মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক
তোফায়েল আহমদ ফাহিম, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি পৃথিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ ।সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু। বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী সাবেক ছাত্র নেতা গোলাম মুস্তফা পাবেল, ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলা সংসদের সাবেক সভাপতি ফেরদৌস আহমদ, সিপিবি নেতা ও উদীচী কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন এবং সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ। সম্মেলন উদ্বোধন এর আগে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবসে শহীদ মতিউল কাদের স্মরণে কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর একটি লাল পতাকা মিছিল শহরের গুরুত্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কমরেড আব্দুল লতিফকে সভাপতি, সৈয়দ মোশাররফ আলীকে সাধারণ সম্পাদক এবং মাহবুব করিম মিন্টুকে সহ-সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের উপজেলা কমিটি নির্বাচন করা হয়।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026