হাজীপুরে দেড় শতাধিক দু:স্থদের চাঁন্দগাঁও একতা যুব সংঘের শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি : শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের চাঁন্দগাঁও একতা যুব সংঘ। সংগঠনের পক্ষ থেকে স্থানীয় এলাকার দেড় শতাধিক দরিদ্র অসহায় মানুষকে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি বুধবার বিকেলে চাঁন্দগাঁও এলাকায় সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। সমাজসেবক আব্দুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির,
ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবির, কুলাউড়া থানার এএসআই তাজুল ইসলাম, পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন,স্থানীয় সমাজসেবক অনিমেষ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, কুলাউড়া ডাকের স্টাফ রিপোর্টার রাসেল আহমেদ, প্রতিদিনের চিত্রের প্রতিনিধি আজহার মুনিম শাফিন প্রমুখ। এসময় চান্দগাঁও একতা যুব সংঘের সদস্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. করিম আহমেদ, শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সদস্য আজিম উদ্দিন, জবেদ আহমদ, রোবেল মিয়া, মনির উদ্দিন, শাহাবুদ্দিন, ফরিদ উদ্দিন, হাসিব আহমেদ, জলাল উদ্দিন, কামাল আহমেদ,তানহার শাহাদাত (শাকিব), গালিব, নাজমুল ইসলাম, রুমেল আহমেদ সহ প্রমুখ।

কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026