কুলাউড়ায় ফুটপাতে উচ্ছেদ অভিযান, জরিমানা

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া শহরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে দুই ঘন্টাব্যাপী পৌর শহরে এ অভিযান পরিচালিত হয়। প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, শহরের ফুটপাতে অবৈধ পার্কিং, হকারদের দখল ও দোকানের বাহিরে সড়কের ওপর ব্যবসায়ীরা পণ্য রাখায় জনসাধারণের চলাচলে বিঘœ ও যানজটের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরে অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের উত্তরবাজার থেকে দক্ষিণবাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ পার্কিং, হকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের রাখা পণ্য উচ্ছেদ করা হয়। এ সময় সরকারি সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করায় ৫টি মামলায় ১৩ হাজার টাকা অর্থদ- করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের যানজট নিরসন ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর আইনে ৫জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দোকানের পণ্য প্রতিষ্ঠানের বাহিরে সরকারি ফুটপাত ও সড়কে যেন না রাখেন সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন
November 27, 2026
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026