কুলাউড়ার তাবাসসুম চট্টগ্রাম মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন

তাবাসসুম উপজেলার টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমানে সিনিয়র সহকারী শিক্ষক মাও. মো. হাবিবুর রহমান মেয়ে।
তাবসসুম রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০১৯ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২১ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
এছাড়া ২০১৬ সালে জেএসসিতে ট্যালেন্টপুল বৃত্তি, ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসিতেও তিনি সাধারণ মেধাবৃত্তি অর্জন করেন।
এক প্রতিক্রিয়ায় তাবাসসুম রহমান জানান, পড়াশোনায় বেশি মনযোগ দিয়েছি। ভালো ফলাফল অর্জনে গাইডের চেয়ে মূল বই গুরুত্বপূর্ণ। এগুলো বেশি করে পড়তে হবে। আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এতদূর আসতে পেরেছি। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন
November 27, 2026
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026