স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

কুলাউড়ায় অফিসার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: April 19, 2022 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৯ বার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় অফিসার্স ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে কুলাউড়ায় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক ডা. সুলতান আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু ও সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, বাকশিস সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলু ও সম্পাদক অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভার.) আব্দুল হান্নান, কুলাউড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির ও সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মতিন, কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন ।

ইফতারের পূর্বে স্বাগত বক্তব্যে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকল শ্রেণিপেশার নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা জানান।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বাদশাহগঞ্জ জামে মসজিদের ইমাম হাফিজ মাও. কামরুল ইসলাম।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *