কুলাউড়ায় পাঁচ শতাধিক পথচারী ও সুবিধাবঞ্চিতদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়ায় মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে কুলাউড়া পৌরসভার সম্মুখে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়হাম রুমেলের পরিচালনায় ইফতার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল
ইসলাম রেণু। বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এহসান আহমদ টিপু সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন
November 27, 2026
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026