স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন ♦ কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন  ♦ কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক ♦ জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার, অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা ♦ দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা

ধর্ষকদের জীবন্ত পোড়াল গ্রামবাসী

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 10, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৩ বার

অনলাইন ডেস্ক :

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবককে জীবন্ত পোড়ানোর অভিযোগ উঠেছে ভারতের একটি গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খন্ড  রাজ্যের গুমলা জেলায়। স্থানীয় সূত্রের খবর, এই ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আরেক যুবকের অবস্থা বেশ আশঙ্কাজনক। গুমলা জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। গুমলা পুলিশ সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে কাজে যাচ্ছিলেন এক যুবতী। তাদের রাস্তা আটকান অভিযুক্ত সুনীল ওরাঁও এবং আশীষ কুমার। নির্যাতিতার মাকে আটকে রেখে ওই যুবতীকে তুলে নিয়ে তারা ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। মোটরবাইকে পালিয়ে যাওর সময় রাতেই পাকড়াও করা হয় দুই অভিযুক্তকে। বেধড়ক গণধোলাইয়ের পরে পেট্রল ঢেলে তাদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত সুনীল ওরাঁওয়ের অঙ্গার হয়ে যাওয়া দেহ উদ্ধার করে। কিছু দূরে উদ্ধার করা হয় আশীষ কুমারের ৯০ শতাংশের বেশি অগ্নিদগ্ধ দেহ। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

 

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *