জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু কুলাউড়া পৌরসভার রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন এবং বন্যার্ত মানুষের খোঁজ-খবর নেন। ২০ জুন বিকেলে তিনি ঢাকা থেকে সড়ক পথে কুলাউড়া এসেই সরাসরি নিজ এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সালেক আহমেদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলার ভূমি অফিসার মেহদী হাসান, কুলাউড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: শিমুল আলীসহ স্কাউট সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বলেন আগামী ৩০ জুন পর্যন্ত কুলাউড়া অবস্থান করে তিনি ধারাবাহিক ভাবে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ করবেন।


