স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন ♦ কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন  ♦ কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক ♦ জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার, অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা ♦ দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা

কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমানের ত্রাণ বিতরণ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 21, 2022 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৮ বার

কুলাউড়া প্রতিনিধি : গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমেদ সলমান। কুলাউড়ায় আকস্মিক বন্যায় বিপদগ্রস্থ বানবাসী মানুষের পাশে ফিরে আসেন তিনি মঙ্গলবার সকালে। কুলাউড়া এসেই তিনি ত্রাণ নিয়ে ছুটে যান বন্যাকবলিত ভূকশিমইল ইউনিয়নে। এই ইউনিয়নে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ৬টি আশ্রয় কেন্দ্রে অবস্থিত প্রায় ১২০০ মানুষের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করেন। চিলারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, কালেশার সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, ভুকশিমইল স্কুল এন্ড কলেজ আশ্রয়কেন্দ্র, কাইরচক সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, গৌড়করন নুরুল আম্বিয়া দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্র ও ঘাটের বাজারে বন্যাদূর্গত পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, দেয়াশলাই, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার স্যালাইন এবং জরুরী ঔষধ। এসয় উপস্থিত ছিলেন ভুকমিইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সমাজসেবক আলী হায়দার সোহেল ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি রাসেল আহমদ প্রমুখ।

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমেদ সলমান বলেন, আমার উপজেলার বন্যার্ত মানুষের কথা চিন্তা করে পুরোপুরি সুস্থ না হয়েও আমি অসুস্থ শরিল নিয়ে আমার প্রাণপ্রিয় উপজেলাবাসীর এই দুঃসময়ে ছুটে এসেছি তাদেরকে একটুকু শান্তনা দিতে। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করবো তাদের বিপদে সহযাত্রী হতে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *