স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন ♦ কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন  ♦ কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক ♦ জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার, অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা ♦ দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা

ইউএনও ফরহাদ চৌধুরীকে পৌরসভার সংবর্ধনা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: July 7, 2022 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৭ বার

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী সুনামগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬ জুলাই বুধবার রাত ৯টায় কুলাউড়া পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর সচিব শরদিন্ধু রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ইয়াকুব তাজুল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া টিবিএফ’র সভাপতি মইনুল ইসলাম শামীম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, আজিজুল ইসলাম, কুলাউড়া থানার এসআই এনামুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ। অনুষ্ঠান শেষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীকে পৌরসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *