স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন ♦ কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন  ♦ কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক ♦ জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার, অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা ♦ দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা

কুলাউড়ায় নৌকাডুবিতে নিখোঁজ বাবুলের লাশ ১৮ ঘন্টা পর উদ্ধার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: July 14, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৭ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘন্টা পর বাবুল মিয়া (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের খইয়া বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাবুল ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা মদরিছ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোলায়মান আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে বড়ছড়াসহ আশপাশের এলাকায় নিখোঁজ বাবুলকে উদ্ধারে খুঁজতে থাকে। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বড়ছড়া (খইয়া বিল)  থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার রাতে ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকাযোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যায়। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে ঝড় তুফান শুরু হলে নৌকা ডুবে তারা দুজনে নিখোঁজ হন। পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *