কুলাউড়ায় নৌকার সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে সভা অনুষ্টিত
কুলাউড়া প্রতিনিধি : আসন্ন ১৬ জানুয়ারী কুলাউড়া পৌরসভার নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সমর্থনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় ও পথসভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আ স ম কামরুল ইসলাম, আওয়ামীগ নেতা মনসুর আহমদ চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ খুরশেদ আলী, সাধারন সম্পাদক বাবু গৌরা দে, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস শহিদ, সাধারন সম্পাদক মইনুল ইসলাম সবুজ, পৌর যুবলীগ আহবায়ক শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারন সম্পাদক আবু সায়হাম রুমেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনামুল হক মিফতা, সাধারন সম্পাদক এহসান আহমদ টিপু প্রমুখ।
বক্তারা উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026