স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবত নিহত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 10, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৯ বার
বেলাল হোসাইন : মৌলভীবাজারের জুড়ীতে  পিকআপ ভ্যানের  সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২১) নামের এক যুবক নিহত হয়েছে ।সে জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও আব্দুর রহমানের ভাতিজা। ১০ জানুয়ারি রবিবার বেলা ১২ টার দিকে জুড়ী – লাঠিটিলা রোডের তৈয়বুন্নেছা খানম সরকারি   কলেজের সামনে স্মরনরায় ব্রিজের পাশে গোয়াল বাড়ি দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে জুড়ী থেকে কলেজ মাঠে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে মারাত্বকভাবে মাথায় আঘাত পাপ্ত হয়।পরবর্তীতে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত হোসাইন আহমদ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রফিক সুমন বলেন,হোসাইন আহমদ জুড়ী কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাশ করে।সে ভালো খেলোয়াড় ছিল,কোয়াবের আয়োজনে জুড়ী কলেজ মাঠে চলা আলহাজ্ব শাহাব উদ্দিন প্রাইজ মানি খেলার ২য় রাউন্ডে খেলতে যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হয়। জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *