জুড়ীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক-১
জুড়ী প্রতিনিধি : বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ১১শ ৩৫পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ২টি ভারতীয় বোরোালিন ক্রিম সহ ১ যুবককে আটক করেছে জুড়ী উপজেলার মোকামটিলা বিওপি’র বিজিবি। ৯ জানুয়ারি শনিবার সাড়ে ৩ টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের শসানঘাট দক্ষিন কর্ণার নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামী মো. নজির উদ্দিন (৩৫)। সে সাগারনাল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ইদ্রিস আলী ছেলে। জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) মোকামটিলা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই যুবককে ধাওয়া করলে ১জন পালিয়ে যায় আর ১জনকে আটক করতে সক্ষম হয়। পলাকত আসামী হচ্ছে মো. খালেক (৪০) সাগারনাল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ইদ্রিস আলী ছেলে।
আটকের পর দেহ তল্লাসি করে ১৩শ ৩৫পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ২টি ভারতীয় বোরোালিন ক্রিম যার সিজার মূল্য ৩লাখ ৪০ হাজার ৭শত টাকা। পরে আটককৃত আসামীকে জুড়ী থানায় সোপর্দ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026
জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
November 13, 2026
জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা!
November 11, 2026