স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় নৌকার বিশাল গণমিছিল

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 14, 2021 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১১ বার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া পৌরসভা নির্বাচনে প্রচারনার শেষ দিন ১৪ জানুয়ারী বৃহস্পতিবার আওয়ামীলীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পক্ষে বিশাল গণমিছিল হয়েছে। বিকেল ৩টায় গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ থেকে বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করেছে। মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমানের নেতৃত্বে মিছিলে অংশ নেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, নৌকার প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে প্রমুখ। এছাড়া গণমিছিলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিল শেষে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বক্তারা ১৬ জানুয়ারির নির্বাচনে কালো টাকা প্রতিহত করে নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দেয়ার জন্য কর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানান।

নৌকার প্রার্থী সিপার উদ্দিন আহমদ বলেন, কুলাউড়া পৌরসভা গঠনের পর থেকে এখানে কোন পরিকল্পিত উন্নয়ন হয়নি। একটা এ গ্রেডের পৌরসভা সমস্যায় জর্জরিত। তিনি নির্বাচিত হলে একটা উন্নয়ন পরিকল্পনা করে কুলাউড়াকে একটি মডেল পৌরসভায় পরিণত করবেন। প্রতিশ্র“তি নয় কর্মের মাধ্যমেই তিনি কুলাউড়াকে এগিয়ে নিতে চান।

উল্লেখ্য, ২য় দফায় দেশব্যাপী অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কুলাউড়ায় ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৭৫৯।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *