বেতাগীতে মটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ কিশোরের

বিশেষ প্রতিনিধি: বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার খানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হল বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ছেলে রাব্বি মৃধা (১৭) ও মোকামিয়া গ্রামের আলআমিনের ছেলে সিয়াম (১৪)। স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফে মাহফিল চলছে। নিহত রাব্বি, আরাফাত ও অজ্ঞাতনামা অপর কিশোর সন্ধ্যায় মাহফিলে যায়। এরপর রাত ১২ টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলো। সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী খানের হাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পড়ে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি জানান, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বরগুনায় ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
November 20, 2026
বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা
November 19, 2026
ভয়াল ১৫ নভেম্বরের স্মৃতি এখনোও তাড়া করে বেড়ায় উপকূলবাসীকে
November 15, 2026
বেতাগী পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগে আ.লীগের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
November 12, 2026