স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

কুলাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: March 8, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১১ বার

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জয়বাংলা সাইকেল শোভাযাত্রা, বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল গোলাম কাওসার দস্তগীর, সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুশীল মালাকার প্রমুখ।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *