কুলাউড়া থানা পুলিশের আনন্দ উদযাপন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে।
রবিবার (০৭ মার্চ) সন্ধ্যায় কুলাউড়া থানা প্রাঙ্গণে এই আনন্দ সমাবেশ উদযাপন করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) আমিনুল ইসলামের সঞ্চালনায় আনন্দ উদযাপন ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, আওয়ামীলীগ নেতা নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ প্রমুখ।
এছাড়া থানা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026