স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বড়লেখায় গৃহায়ন প্রকল্প পরিদর্শণ করলেন বিভাগীয় কমিশনার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: March 13, 2021 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১২ বার

বড়লেখা প্রতিনিধি : সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি বলেছেন, সরকার যেমনী অনগ্রসর মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, ঠিক তেমনী সরকারের আদেশ-নির্দেশও জনগণকে মানতে হবে। বাল্যবিয়ে বন্ধ করতে হবে। যৌতুক নেয়াও যাবে না, দেয়াও যাবে না।

সরকারের সবধরণের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে। নিজেদের অধিকার ও ক্ষমতায়নের জন্য শিক্ষিত হতে হবে। যতক্ষণ না নিজেরা শিক্ষিত না হবেন. ততক্ষণ অন্য কেউ আপনাকে সম্মান করবে না। সরকার শুধু সাহায্য দিয়েই আপনাদের উন্নতি করতে পারবে না। ভাগ্য উন্নয়নে নিজেদেরও উদ্যোগী হতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরপ্রাপ্ত পরিবারের সদস্যদের সাথে উপজেলা তথ্য আপা আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আগামী ১৫ দিনের মধ্যে সরকারী ঘরপ্রাপ্ত ১৫ পরিবারের পানির সমস্যা সমাধানের এবং অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের আশ্বাস দেন। এসময় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ঘরপ্রাপ্তসহ ৫০ জন দরিদ্র উপকারভোগীকে সাবলম্বী হওয়ার জন্য নগদ টাকা ও মোরগ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও তথ্য আপা মাহবুবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। এসময় সহকারী কমিশনার ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. দুলাল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, বেলায়েত হোসেন, ফয়সাল মাহমুদ ফুয়াদ, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি কাশেমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠকে যোগাদান করেন ও প্রকল্প পরিদর্শন করেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *