স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন আলাউদ্দিন সভাপতি, আহাদ সম্পাদক

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: March 17, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১১ বার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবিরকে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আবদুল আহাদকে সাধারণ সম্পাদক মনোনিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটি গঠন উপলক্ষে ১৬ মার্চ মঙ্গলবার দুপুরে বিদায়ী কমিটির সভাপতি বিশ^জিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ কুমার ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সহ সাধারণ সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক কুলাউড়ার ডাক এর স্টাফ রিপোর্টার বিকাশ মল্লিক, কোষাধ্যক্ষ সাপ্তাহিক মানব ঠিকানার রিপোর্টার সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক অনলাইন পূর্বপশ্চিম জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ূম।
নির্বাহী সদস্য- বিশ^জিৎ দাস (দৈনিক প্রতিদিনের সংবাদ), আশীষ কুমার ধর (দৈনিক বাংলাদেশের আলো), মিন্টু দেশোয়ারা (ডেইলি স্টার), সেলিম আহমেদ (স্টাফ রিপোর্টার দৈনিক মানবকণ্ঠ), সৈয়দ আশফাক তানভীর (দৈনিক সমকাল) ও আব্দুল করিম বাচ্চু (সাপ্তাহিক হাকালুকি)।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *