স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বড়লেখায় ফুটবল ফাইনালে কাঠালতলীকে হারিয়ে মুর্শিবাদকুরা চ্যাম্পিয়ন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: March 19, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৬ বার

আব্দুর রব : বড়লেখার কাঠালতলীতে ‘টিভি অ্যান্ড টিভি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের’ ফাইনালে পাঁচবন্ধু কাঠালতলীকে ট্রাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে মুর্শিবাদকুরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গোল্ডেন স্টার ফুটবল ক্লাবের আয়োজনে বুধবার রাতে কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।
গোল্ডেন স্টার ফুটবল ক্লাবের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম শিমুল, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মহিউদ্দিন আহমদ গুলজার, ব্যবসায়ী এখলাছ উদ্দিন, সমাজসেবক ময়নুল ইসলাম, শিক্ষক এমরান হোসেন নামুন, আখতার হোসেন, ধারাভাষ্যকার ইকবাল হোসেন, শিমুল চৌধুরী, নাঈম আহমদ প্রমুখ।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *