কুলাউড়ায় থানা পুলিশের মাস্ক বিতরণ
কুলাউড়া প্রতিনিধি : ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় সচেতনতামূলক মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ২১ মার্চ রোববার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে ৫ শতাধিক পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে কর্মসূচি হিসেবে কুলাউড়া থানার পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মৌলভীবাজার জজ কোর্টের এজিপি এডঃ তাজুল ইসলাম, নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কেবিসি নিউজের হেড অব নিউজ এম. আতিকুর রহমান আখই, দৈনিক কালের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক গণজাগরণের কুলাউড়া প্রতিনিধি এনামুল আলম, সমাজকর্মী শামিম খান, অধিকার নিউজ প্রতিনিধি এস আর চৌধুরী অনি, কুলাউড়া থানার এস আই আব্দুর রহিম, নাজমুল ইসলাম, কামরুল হাসান, এএসআই জেলী আক্তার সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া পর্যায়ক্রমে থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হবে।


কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026