স্বদেশ মেইল
বিজ্ঞাপন

ঘন কুয়াশা: ঢাকা বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট গেল হায়দরাবাদে, ৭টি বিলম্বিত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 4, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১ বার

ঢাকায় ঘন কুয়াশার কারণে বুধবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ইউএনবিকে জানিয়েছেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের হায়দরাবাদে সরিয়ে দেয়া হয়েছে এবং ঘন কুয়াশার কারণে অন্য সাতটির ফ্লাইট বিলম্বিত হয়েছে।

তবে কোনও ফ্লাইট স্থগিত করা হয়নি বলেও জানান তিনি।

জাজিরা এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এরাবিয়া এয়ারলাইন্স, ফ্লাই দুবাই এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার এবং ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে কাতার ও সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরের উদ্দেশে যাত্রী নিয়ে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুয়াশার কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

—-ইউএনবি

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *