চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার ইস্টার্ন ব্যাংক হালিশহরে শাখায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আনিছুর রহমান।

এর আগে দুপুর ১২টার দিকে হালিশহর এক্সেস রোড সংলগ্ন ইস্টার্ন ব্যাংক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিছুর রহমান বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি জানাতে পারেন নি তিনি।

—ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *