স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীতে আজিম আহমেদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: February 14, 2023 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৯ বার

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজার জেলার জুড়ীতে কানাডা প্রবাসী আজিম আহমেদ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার বড়ধামাই তিরাশি বাড়ী স্পোটিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক খালেদ হোসেন অভি’র সঞ্চালনায় ও তিরাশি বাড়ী স্পোটিং ক্লাবের সভাপতি ছইফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, বড়লেখা পৌরসভার কাউন্সিলর জাহিদ হাসান, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি তাজ উদ্দিন, এমদাদুল ইসলাম চৌধুরী, শানাউল হক চৌধুরী শাওন, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, ক্রীড়া সংগঠক দুলাল আহমদ, যুবলীগ নেতা সাইরুল ইসলাম, সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজি, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির মোঃ রুমান উদ্দিন, ফান্স প্রবাসী মাসুম উদ্দিন, সাইফ, অপূর্ব, আবু সুফিয়ান, ওমর ,আবু বক্কর, ইমন, হোছাম, দেলওয়ার হোসাইন, বোরান, জাহিদ হোসেন প্রমুখ। কানাডা প্রবাসী আজিম আহমেদ এক প্রতিক্রিয়ায় খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকল অতিথিবৃন্দসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলায় প্যারিস স্পোটিং ক্লাব তিরাশি বাড়ী দুর্গাপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *